ads

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটালো জনউদ্যোগ

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটালো জনউদ্যোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : করোনা প্রতিরোধে শেরপুর শহরে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচারণা এবং জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম বাস্তবায়ন করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি। ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরের থানা মোড়ে ঘন্টাব্যাপী ওই কার্যক্রম চলে। জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

ওইসময় কালেরকন্ঠ শুভসংঘের সভাপতি শামীম হোসেন, জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ার, রক্তদিন জীবন বাঁচান (রজীবা) আহ্বায়ক সোহেল রানা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আইইডি এবং স্থানীয় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব ওই কার্যক্রম বাস্তবায়নে সহযোগি ভুমিকা পালন করে। জেলা হিজড়া কল্যাণ সংস্থা, কলেজ শিক্ষক ফাউন্ডেশন, নারী রক্তদান সংস্থা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে ৫টি স্প্রে মেশিন দিয়ে শহরের বিভিন্ন রাস্তা, বাজার, ড্রেন ও বাসাবাড়িতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। তাছাড়া হ্যান্ডমাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘরে অবস্থান করা, অযথা ঘুরাফেরা না করা, নো মাস্ক নো বাজার, নো মাস্ক নো মেডিসিন, লকডাউন মেনে চলার বিষয়ে শহর জুড়ে প্রচারণা চালানো হয়। জনউদ্যোগ সদস্যরা ছাড়াও অন্যান্য সংগঠন ও নাগরিক সমাজের ৪০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/ShamolBangla24/videos/249714903069405/

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পাবেন ২ লাখ ২৯ হাজার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads