ads

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শামসুন্নাহার কামাল

খবর টি পড়েছেন : ১৮৯
শেরপুরে কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শামসুন্নাহার কামাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল। তিনি ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরের খরমপুরস্থ আইডিয়াল স্কুল প্রাঙ্গনে প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন। ওইসময় তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও ঘরে থাকার আহবান জানান। সেইসাথে চলমান পরিস্থিতির আলোকে তার তরফ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ লিটার তেল ও আধা কেজি মুড়ি। খাদ্যসামগ্রী বিতরণকালে শামসুন্নাহার কামালের মেয়ে, জেলা সদর হাসপাতালের সাবেক আরএমও ডাঃ নাহিদ কামাল কেয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন : ঘাতক স্বামী… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে গৃহবধূ খুন : স্বামীসহ আটক ৩

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads