ads

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গৃহবধূ খুন : স্বামীসহ আটক ৩

খবর টি পড়েছেন : ১৮৭
নালিতাবাড়ীতে গৃহবধূ খুন : স্বামীসহ আটক ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে নাছিমা বেগম (২২) নামে এক গৃহবধূ পারিবারিক কলহের জের ধরে খুন হয়েছেন। ২২ এপ্রিল বুধবার রাতে উপজেলার নামাছিটপাড়া এলাকার ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গৃহবধূর স্বামী বুলবুল মিয়া (৪৫) ও তার ২ বড়বোন নূরজাহান বেগম ও দুলালী বেগমকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় খুন হয়েছেন ওই গৃহবধূ। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার নামাছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্য পুত্র বুলবুল ও তার ৩ কন্যার সাথে নাছিমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা নাছিমাকে শারীরিক নির্যাতন চালালে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নাছিমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে তাকে ময়মনসিংহ নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় নাছিমা স্বামী ও ২ ননাসকে আটক করা হয়েছে। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় যৌতুকের দাবিতে নির্যাতনে হত্যার অভিযোগে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কর্মহীন ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন… পরবর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পাবেন ২ লাখ ২৯ হাজার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads