ads

সোমবার , ২০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শুরু হলো ভ্রাম্যমাণ ‘বাজার সদাই’

খবর টি পড়েছেন : ২৪৬
শ্রীবরদীতে শুরু হলো ভ্রাম্যমাণ ‘বাজার সদাই’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘নিজ দায়িত্বে ঘরে থাকুন, কি লাগবে বলুন, আমরা আছিতো’ এ শ্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস মোকাবেলায় ঘরে থাকা লোকেরা এখন থেকে ফোন করলেই ঘরের দরজায় পৌঁছে যাবে বাজার করার খাদ্য সামগ্রী। ক্রয় করতে পারবে ন্যায্যমূল্যে। এ দোকানে পাওয়া যাবে মানুষের ওষুধসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। অনলাইন এ ভ্রাম্যমাণ দোকানের পৃষ্ঠপোষকতা করছেন শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন। সহযোগিতা করছেন স্বপ্ন সিড়ি নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন। ২০ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা পরিষদের কম্পাউন্ডে একটি পিকাপভ্যানে ওই দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান জিসান, স্বপ্ন সিড়ির সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক কবির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে ইউএনও বলেন, এ দোকান মনিটরিং করার জন্য একটি কমিটি করা হয়েছে। এ দোকান থেকে মানুষ ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ও ওষুধ। যে কেউ ফোন করলে তাদের বাড়িতে পৌঁছে যাবে শপিংমলের এ দোকান। তিনি আরও বলেন, মানুষের যেন বাজারে যেতে না হয়। এ জন্য দোকানে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ ও কাচাঁ বাজারসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী রাখা হবে। যাতে মানুষ সহজেই সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় করতে পারে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ দোকান খোলা থাকবে।
উল্লেখ্য, এ দোকানের হটলাইন নম্বর হলো, ০১৯৭৭-৫১২০৬৫ ও ০১৬১৬-২৮০৬৮০। ফোন করলে ২ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে পণ্য সামগ্রী। মাছ, মাংসের জন্যে সকাল ৬টা হতে ১০টার মধ্যে অর্ডার করতে হবে। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঘরে অবস্থান ও সামাজিক দূরত্বই হোক করোনায় রক্ষাকবচ… পরবর্তী সংবাদ শেরপুরে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads