ads

সোমবার , ২০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত ॥ মোট আক্রান্ত ২৪

খবর টি পড়েছেন : ৩৫৪
শেরপুরে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত ॥ মোট আক্রান্ত ২৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জনই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। এরা হচ্ছেন সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারী ইন্সপেক্টর, একই অফিসের যক্ষ্মা বিষয়ক প্রোগ্রাম অর্গানাইজার, এক অফিস সহকারী ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফ। বাকী ৩ জন ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। ২০ এপ্রিল সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ইউনিটের দুই দফার ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ। এ নিয়ে জেলায় আক্রান্ত মোট ২৪ জনের মধ্যে ১২ জনই স্বাস্থ্য বিভাগের। তবে আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, রবিবার শেরপুর থেকে করোনা সন্দেহে ৮৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রথম সেশনের নমুনা পরীক্ষার ফলাফলে স্বাস্থ্য বিভাগের ৩ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। পরে দ্বিতীয় সেশনের পরীক্ষায় আরও ৪ জনের নমুনা পজিটিভ ধরা পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শুরু হলো ভ্রাম্যমাণ ‘বাজার সদাই’ পরবর্তী সংবাদ শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads