ads

সোমবার , ২০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষকের ধান কেটে দিলেন বিডি ক্লিন সদস্যরা

খবর টি পড়েছেন : ২০৫
শেরপুরে কৃষকের ধান কেটে দিলেন বিডি ক্লিন সদস্যরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে বোরো ধান পাকতে শুরু করেছে। কিন্তু লকডাউনের কারণে শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না এক প্রান্তিক কৃষক। এমন সংবাদ পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুরের সদস্যরা ১৯ এপ্রিল রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শেরপুর পৌরসভার তাতালপুর এলাকার প্রান্তিক কৃষক আবু বক্কর সিদ্দিকের ১৫ শতাংশ জমির বোরো ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেন। ওই কাজে অংশ নেন সংগঠনের জেলা সমন্বয়ক আল আমিন রাজু, সদস্য আশরাফুল আলম, রবিউল ইসলাম, সানী, জাকির হোসেন, তানভীর মাহতাব প্রমুখ।

Shamol Bangla Ads

আবু বক্কর সিদ্দিক বলেন, বোরো ধান আবাদে জমানো সব টাকা খরচ হয়ে গিয়েছিল। শ্রমিকের অভাবে ধানও কাটা সম্ভব হচ্ছিল না তাঁর। এমন সময় বিডি ক্লিনের সদস্যরা তার পাশে এসে দাঁড়িয়েছেন। এ জন্য তাদের অনেক ধন্যবাদ জানান তিনি।

বিডি ক্লিন শেরপুরের জেলা সমন্বয়ক আল আমিন রাজু বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। তবে মানুষের সেবায় আমরা বাইরে থাকব। যখন যার প্রয়োজন পড়বে, আমাদের জানালে আমরা তাকে প্রয়োজনীয় সহযোগিতা করব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা প্রতিরোধে শেরপুরে পুলিশের ‘নো মাস্ক, নো মেডিসিন’ও… পরবর্তী সংবাদ করোনা পরিস্থিতি নিয়ে শেরপুর জেলার সাথে ভিডিও কনফারেন্স…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads