ads

রবিবার , ১৯ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা প্রতিরোধে শেরপুরে পুলিশের ‘নো মাস্ক, নো মেডিসিন’ও ‘নো মাস্ক, নো বাজার’ প্রচারাভিযান

খবর টি পড়েছেন : ২০৮
করোনা প্রতিরোধে শেরপুরে পুলিশের ‘নো মাস্ক, নো মেডিসিন’ও ‘নো মাস্ক, নো বাজার’ প্রচারাভিযান
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত ঘোষনা করেও যখন লোকজন মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানছে না, তাদের ফেরানো যাচ্ছে না ঘরে, অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে করোনা ঝুঁকি, ঠিক তখন শেরপুরে এবার সাড়া মেলছে ‘নো মাস্ক, নো মেডিসিন’ ও ‘নো মাস্ক, নো বাজার’ প্রচারাভিযান। সড়ক দূর্ঘটনা এড়াতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ প্রচারাভিযানে সফলতা পাওয়ায় তারই আদলে এবার করোনা প্রতিরোধে জেলায় ওই ব্যতিক্রমী প্রচারাভিযান শুরু করেছে জেলা পুলিশ। ১৮ এপ্রিল শনিবার থেকে শুরু হওয়া ওই অভিযানের আওতায় এখন জেলা শহরসহ উপজেলা সদরগুলোর ঔষধের দোকান ও কাঁচাবাজারের দোকানে দোকানে ঝুঁলছে ওই সচেতনতামূলক প্রচারণার ব্যানার। অন্যদিকে ওই প্রচারণায় সাড়া দিয়ে এখন বিক্রেতাদের পাশাপাশি ক্রেতা সাধারণও মুখে ব্যবহার করছেন মাস্ক। সেইসাথে মানছেন সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি।
জানা যায়, বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়ার সাথে সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তা প্রতিরোধে নানা সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করে। তারই আওতায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম’র নেতৃত্বে জেলায় হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১০ লাখ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। সেইসাথে পুলিশ ভ্যানে, পুলিশের মুখে মাইকিং প্রচারণা চালানো হয় জেলা সদর থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত। এরপর দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে তাদের তরফ থেকে নিয়মিত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার প্রচারণাসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় সাবান দিয়ে হাত ধোয়ার বেসিন। সেইসাথে ঔষধের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অন্যান্য বড় বড় দোকানগুলোর সামনে কেনাকাটার সময়কালে ক্রেতা সাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের নিজ হাতে এঁকে দেওয়া হয় গোলবৃত্ত। এছাড়া বিভিন্ন জেলায় অঘোষিত লকডাউন কার্যক্রম শুরু হলে জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে শহরে অবাধ জনযাতায়াত নিয়ন্ত্রণসহ মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে বিশেষ টহল জোরদার করে পুলিশ। সেইসাথে সার্বিক পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে অংশ নিয়ে সহযোগিতা প্রদান অব্যাহত রাখে।
কেবল তাই নয়, দীর্ঘ সাধারণ ছুটি আর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষের পরিবারগুলোকে বাঁচাতে জেলা পুলিশের তরফ থেকে সাহায্যের হাত বাড়ানো হয়। করোনা কুইক রেসপনস টিম ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সহযোগিতায় দিনমজুর, রিক্স্রা-ভ্যান চালক, চা দোকানীসহ প্রান্ত্রিক মানুষকে সহায়তা দিতে পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ খাদ্য ও অন্যান্য সামগ্রীর প্যাকেট নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। এমনকি জেলায় অনগ্রসর জনগোষ্ঠি অর্থ্যাৎ ক্ষুদ্র-ন-গোষ্ঠি, জেলে, সুইপার, কামার ও হিজরাদের তালিকা করে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া কেউ করোনায় আক্রান্ত হওয়ায় ওইসব এলাকায় লকডাউন ঘোষনার কারণে কোয়ারিন্টিনে থাকা মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে ওইসব পরিবারে বাসায় বাসায় গিয়ে মোবাইল নাম্বার দিয়ে এসেছে পুলিশ। কোন কিছুর প্রয়োজন হলে ওই নাম্বারে ফোন দিয়ে সহযোগিতা পাচ্ছেন তারা। ওই বিশেষ প্রচারাভিযানসহ জেলায় পুলিশ সুপারের নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় এলাকাভিত্তিক কাজ করছেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমসহ স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
১৯ এপ্রিল রবিবার দুপুরে জেলা শহরের নিউমার্কেট মোড়, কলেজ মোড়, বটতলা মোড়, থানা মোড়, খোয়ারপাড়, নবীনগর মোড়, খরমপুর মোড়, হাসপাতাল রোড, নতুন বাস্টামিনাল, ও শেরীব্রিজ মোড়সহ নয়ানী বাজারে কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ ঔষধের দোকানসহ বড় বড় কাঁচামালের দোকানগুলোতে ঝুঁলছে করোনা প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতামূলক বিশেষ ব্যানার। ব্যানারগুলোতে ‘আসুন করোনা প্রতিরোধে সচেতন হই’- এ আহবান জানিয়ে বলা হয়েছে, ‘নো মাস্ক, নো মেডিসিন’ ও ‘নো মাস্ক, নো বাজার’ বা ‘মাস্ক নেই যার, বাজার নেই তার’। আর ওই প্রচারণায় সাড়া দিয়ে ক্রেতা সাধারণকে দেখা যায় তারা প্রত্যেকেই মুখে মাস্ক ব্যবহার করেই ঔষধ বা কাঁচাবাজারের মালামাল কেনাকাটা করছেন। এ ক্ষেত্রে বিশেষ করে কাঁচাবাজারের দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা ব্যহত হলে সংশ্লিষ্ট দোকানীরাই তাদের অনুরোধের সুরে সতর্ক করছেন। কোন কোন দোকানের সামনে রাখা হয়েছে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা।
সরেজমিনে গেলে কথা হয়, নয়ানী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আবুল হোসেনের সাথে। তিনি জানান, পুলিশের তরফ থেকে দেওয়া ‘নো মাস্ক, নো বাজার’ প্রচারণামূলক ব্যানার খুবই কাজে আসছে। দু/একদিন আগেও ক্রেতাদের অনেকেই যারা মুখে মাস্ক পড়তেন না বা পড়লেও কেনাকাটার সময় রাখতেন হাতে- তারা এখন প্রত্যেকেই মুখে মাস্ক পড়ছেন। এটি তাদের পাশাপাশি আমাদের জন্যও ভালো। তিনানী বাজারের ঔষধ ব্যবসায়ী বজলুর রশিদ নাহাজ জানান, করোনা প্রতিরোধে ‘নো মাস্ক, নো মেডিসিন’ প্রচারণায় ক্রেতা সাধারণ সতর্ক হয়ে উঠেছেন। আজ সকালে মুখে মাস্ক না থাকায় ঔষধ বিক্রি না করে দু/তিনজনকে ফেরত দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এখন সকলেই বুঝে নিচ্ছেন, মাস্ক পড়ে না আসলে ঔষধ পাওয়া যাবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, কেবল ঔষধ নেওয়ার ক্ষেত্রেই নয়, নিজের স্বাস্থ্য সচেতনতার স¦ার্থেই মাস্ক পড়া অপরিহার্য। বিষয়টি সম্পর্কে শেরপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে ব্যতিক্রমধর্মী প্রচারাভিযানের অংশ হিসেবে শহরের ঔষধের দোকান ও কাঁচাবাজারে ‘নো মাস্ক, নো মেডিসিন’ ও ‘নো মাস্ক, নো বাজার’ লেখা সচেতনতামূলক ব্যানারে যথেষ্ট সাড়া মিলছে। প্রথমদিক দিয়ে ওইসব ব্যবসায়ীদের নমনীয়তা পালন করতে বলা হয়েছে। তবে দু/একদিন পর থেকে কেউ মুখে মাস্ক না পড়লে এবং সামাজিক দূরত্ব বজায় না রাখলে তাদের কাছে কোন পণ্যই বিক্রি করা হবে না বলেও জানা তিনি।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মূলত জেলা পুলিশ লিফলেট ও মাইকিং প্রচারণাসহ প্রথম থেকেই নানা সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করছে। এছাড়া কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের সহায়তায় ইতোমধ্যে জেলায় ১২ হাজার পরিবারকে খাদ্যসহ অন্যান্য সহায়তা প্রদান করেছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের মাস্ক পড়ার কোন বিকল্প নেই। ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মতামতেও সে কথা বলা হয়েছে। তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজেদের সুরক্ষায় মাস্ক পড়তে এবার জেলার ঔষধের দোকানসহ কাঁচাবাজারে ‘নো মাস্ক, নো মেডিসিন’ ও ‘নো মাস্ক, নো বাজার’ প্রচারাভিযান শুরু হয়েছে। দোকানে দোকানে ঝুঁলানো হয়েছে ওই প্রচারণামূলক ব্যানার। সেইসাথে ওইসব এলাকায় রাখা হচ্ছে বিশেষ নজরদারি। তিনি আরও বলেন, ইতোপূর্বে পুলিশের ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি সফল হওয়ায় সে আদলে এ প্রচারাভিযান শুরু করা হয়েছে এবং তা তৃণমূল পর্যায় পর্যন্ত জড়িয়ে দেওয়া হবে। এ জন্য তিনি ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাসহ সকলের সহযোগিতা কামনা করে কর্মসূচিটি সফল হবে বলে আশা প্রকাশ করেন। -রফিকুল ইসলাম আধার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলো শিশুসহ আরও ৩… পরবর্তী সংবাদ শেরপুরে কৃষকের ধান কেটে দিলেন বিডি ক্লিন সদস্যরা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads