স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তিনি ১৮ এপ্রিল শনিবার বিকেলে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে ওই কার্যক্রমের উদ্বোধন করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু ও একটি সাবান।

ওইসময় নাইম বলেন, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। সব ধরনের সাহায্য-সহযোগিতাও করা হচ্ছে। করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ঝিনাইগাতী উপজেলার কাউকে যাতে অনাহারে থাকতে না হয় সেজন্য তিনি ব্যক্তিগতভাবে এ সহায়তার উদ্যোগ হাতে নিয়েছেন। এ পরিস্থিতিতে কোন পরিবারে খাদ্যসংকট থাকলে সেটি তার ব্যক্তিগত মোবাইল নম্বরে জানালে খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেওয়ার ঘোষণাও দেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
























