ads

শনিবার , ১৮ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাবেক এমপি রুবেলের খাদ্যসামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ১৭২
শ্রীবরদীতে সাবেক এমপি রুবেলের খাদ্যসামগ্রী বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল শনিবার শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের লঙ্গরপাড়া বাজারে ৫ শতাধিক পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ইত্যাদি।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণকালে মাহমুদুল হক রুবেল বলেন, করোনা ভাইরাসের মহামারীতে চরম বিপর্যয়ে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে। তাই আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, ইতোমধ্যে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকবে। ওইসময় খরিয়াকাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান আঙ্গুরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নাগরিক সমাজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১০ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads