ads

বুধবার , ১৫ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিক-কবি রফিক মজিদের বাবার ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২২৯
শেরপুরে সাংবাদিক-কবি রফিক মজিদের বাবার ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা জুয়েলারী সমিতির সাবেক কোষাধ্যক্ষ, সিনিয়র সাংবাদিক-কবি আব্দুর রফিক মজিদের বাবা আলহাজ্ব মঙ্গল আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……… রাজেউন)। তিনি ১৫ এপ্রিল বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে শহরের নয়আনী বাজারস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ আছর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Shamol Bangla Ads

জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন ও রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক পৌর প্যানেল মেয়র কাজী মতিউর রহমান, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মোঃ হযরত আলী প্রমুখ।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মঙ্গল মিয়ার মৃত্যুতে চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা পরিস্থিতি; আমার অভিজ্ঞতা ও পরামর্শ ॥ ডাঃ… পরবর্তী সংবাদ শেরপুরে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads