ads

বুধবার , ১৫ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত ॥ জেলায় মোট আক্রান্ত ৯

খবর টি পড়েছেন : ৩৪৭
শেরপুরে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত ॥ জেলায় মোট আক্রান্ত ৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক নারী ও ২ যুবকসহ আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন। এরা হচ্ছেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী নয়াপাড়া গ্রামের এক নারী (৬০), ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামের এক যুবক (২২) ও নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা মহল্লার এক যুবক (৩১)। এদের মধ্যে সনাক্ত হওয়া নারী ঢাকায় বাসাবাড়িতে বুয়া হিসেবে কাজ করতেন। তিনি প্রায় ৩ সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন। আর ঝিনাইগাতীর যুবক পিকআপ ভ্যানচালক। এলাকা থেকে সে মাঝে-মধ্যে ঢাকায় কাঁচামাল আনা-নেওয়া করতো। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ জনে। এদিকে নতুন করে করোনায় আক্রান্ত ৩ জনকেই স্থানীয়ভাবে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। এছাড়া তাদের স্ব-স্ব এলাকায় চলছে লকডাউন ঘোষণার প্রস্তুতি।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার শেরপুর থেকে করোনা সন্দেহে ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ২২ জনের রিপোর্ট নেগেটিভ এলেও ওই ৩ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। এছাড়া বুধবার জেলা থেকে আরও ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সেখানে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাংবাদিক-কবি রফিক মজিদের বাবার ইন্তেকাল পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিজিবির হাতে রোহিঙ্গা যুবক আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads