ads

সোমবার , ১৩ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৬১
শেরপুরে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সজন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপুর উপর হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী আনিকা ইবনাথ আঁখি। ১৩ এপ্রিল সোমবার দুপুরে শহরের চাপাতলী এলাকার সজন কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথমে লিখিত ও পরে মৌখিক বক্তব্য পেশকালে আনিকা ইবনাথ আঁখি উপস্থিত সাংবাদিকদের অভিযোগ করে বলেন, গত শনিবার দিবাগত গভীর রাতে নিউ নিরোধ মাদকসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মীরগঞ্জ মহল্লার বাসিন্দা সিদ্দিকুর রহমান বিন্দুর নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী সজন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে প্রথমে হামলা চালিয়ে ভাংচুর করেন। পরে তারা সজন এর চেয়ারম্যান তার স্বামী মেহের খান অপুকে তুলে নিয়ে গিয়ে শহরের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘নিউ নিরোধ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’র অফিস কক্ষে নিয়ে হত্যার উদ্দেশ্যে আটক করে পিটিয়ে গুরুতর আহত করেন। এছাড়াও লোহার রড দিয়ে অপুর বাম পায়ের হাড় ভেঙ্গে দেয় বলে অভিযোগ করেন আঁখি। পরে খবর পেয়ে আনিকা ইবনাথ আঁখি ওই রাতেই সদর থানায় খবর দেন। পরে পুলিশসহ ওই ঘটনাস্থল থেকে সজন চেয়ারম্যান মেহের খান অপুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সোমবার দুপুরে হাসপাতাল থেকে রিলিজ অর্ডার নিয়ে মেহের খান সজন কার্যালয়ের তিনতলার বাসভবনে চিকিৎসাধীন আছেন।

Shamol Bangla Ads

অপুর স্ত্রী আনিকা ইবনাথ আখি বলেন, ওই হামলার ঘটনায় তিনি বাদী হয়ে সিদ্দিকুর রহমান বিন্দু, শাহিদুর রহমান বিপন, বিপলু, মাহাবুবুর রহমান, মাসুদ মিয়া ও মো. মনিরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। তবে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তিনি ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে।
তবে অভিযোগ অস্বীকার করে নিউ নিরোধ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহিদুর রহমান বিপন বলেন, ‘সজনের চেয়ারম্যান মেহের খান অপুকে হামলার ঘটনাটি মিথ্যা। এটি একটি সাজানো নাটক। এর সঙ্গে আমরা জড়িত নই।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় আউশের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শতাধিক কর্মহীন লোকের হাতে ত্রাণ তুলে দিলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads