ads

সোমবার , ১৩ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আউশের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খবর টি পড়েছেন : ১৭২
নকলায় আউশের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : আউশের প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের নকলায় ৫৪০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ওই প্রণোদনা বিতরণ করা হয়। প্রণোদনার মধ্যে ছিল প্রতিজন প্রান্তিক কৃষকের মাথাপিছু ২০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি ও ৫কেজি করে আউশ ধান বীজ।

Shamol Bangla Ads

উপজেলার বানেশর্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রণোদনা বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস উপস্থিত কৃষকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা দ্রুত বীজতলা তৈরি করে ফেলবেন। যেহেতু আউশ ধানের জীবনচক্র খুবই ছোট তাই যত কমবয়সী চারা লাগানো যাবে ফলন তত বেশি হবে। ২০ থেকে ২৫ দিন বয়সী ধানের চারা লাগানোই উত্তম। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ১ ইঞ্চি জমিও যেন কোথাও অনাবাদি না থাকে এবং সে লক্ষে কৃষি বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। যে সকল জায়গায় আউশের আবাদ বাড়ানো সম্ভব সে সব জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং সেখানে আউশের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি বলেও তিনি উপস্থিত সকলকে জানান। এসময় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ঝিনাইগাতী হাসপাতালের স্টোরকিপার করোনায় আক্রান্ত ॥ হাসপাতালসহ… পরবর্তী সংবাদ শেরপুরে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যানের উপর হামলার…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads