ads

সোমবার , ১৩ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি নিয়ে বিরোধে হুমকির মুখে পরিবারসহ বাড়িছাড়া সাবেক ইউপি সদস্য

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুরে জমি নিয়ে বিরোধে হুমকির মুখে পরিবারসহ বাড়িছাড়া সাবেক ইউপি সদস্য
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হুমকির মুখে প্রাণনাশের আশঙ্কায় সাবেক এক ইউপি সদস্য তার পরিবারসহ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার ধলা ইউনিয়নের কড়ইতলা এলাকার ফজলুর রহমানের ছেলে হেলাল উদ্দিন ও তার পরিবার প্রায় ৪ বছর ধরে একই গ্রামের আব্দুল লতিফ মাস্টার ও তার লোকজনদের ভয়ে বাড়িছাড়া হয়ে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ফলে বাড়ির জায়গা-জমি দখল করে প্রতিপক্ষের লোকজন এখন কড়ইতলা বাজারে থাকা হেলাল উদ্দিনের এক খণ্ড মূল্যবান জায়গাও দখলের পায়তারা করছে।

Shamol Bangla Ads

অভিযোগে প্রকাশ, সদর উপজেলার কড়ইতলা বাজার এলাকার আব্দুস সালামের ছেলে আব্দুল লতিফ মাস্টারের সাথে পৈত্রিক সূত্রে প্রাপ্ত স্বত্বদখলীয় জমি নিয়ে হেলাল উদ্দিনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে লতিফ মাস্টারের লোকজন হেলাল উদ্দিনের ওই জমি দখল করে সেখানে বাড়ি নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী আনাসহ প্রস্তুতি নিচ্ছেন। ওই কাজে বাধা দিলে হেলাল উদ্দিনকে হত্যার হুমকি দেয় তারা। ফলে হামলা ও প্রাণনাশের আশঙ্কায় হেলাল এলাকায় ফিরতে পারছেন না। সেইসাথে এখন আশঙ্কা করছেন স্থানীয় বাজারে থাকা এক খণ্ড মূল্যবান জায়গাও প্রতিপক্ষের লোকজন যেকোন মুহূর্তে দখল করে নিতে পারেন। ওই অবস্থায় হেলাল উদ্দিন ১২ এপ্রিল রবিবার দুপুরে শহরে কয়েকজন গণমাধ্যম কর্মীর কাছে তার অসহায়ত্ব তুলে ধরে শেরপুরের পুলিশ সুপারের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা’য় রাজনীতি এবং রাজনীতির করুণা ॥ রফিকুল ইসলাম… পরবর্তী সংবাদ শেরপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির শরীরে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads