ads

সোমবার , ১৩ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনা মেলেনি

খবর টি পড়েছেন : ১৩৩
শেরপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনা মেলেনি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া গ্রামে করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ১২ এপ্রিল রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করে জানান, ওই মৃত ব্যক্তির করোনা নেগেটিভ প্রতিবেদন পাওয়ার পর ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ির লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন করোনা আক্রান্ত দুই নারীর দ্বিতীয় দফার রিপোর্টেও করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে। এক সপ্তাহ পর তৃতীয় দফায় তাদের নমুনা পরীক্ষা করা হবে। ওই পরীক্ষায় করোনা নেগেটিভ হলে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল জ¦র, ঠাণ্ডা, কাশি ও পাতলা পায়খানাসহ করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি মারা যান। তিনি পেশায় মুরগী ও কবুতর ব্যবসায়ী ছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমি নিয়ে বিরোধে হুমকির মুখে পরিবারসহ বাড়িছাড়া… পরবর্তী সংবাদ নকলায় হতদরিদ্রদের মাঝে আওয়ামী লীগের নগদ অর্থ সহায়তা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads