ads

রবিবার , ৫ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে করোনা সন্দেহে এক কিশোরের নমুনা সংগ্রহ

খবর টি পড়েছেন : ৩৩১
ঝিনাইগাতীতে করোনা সন্দেহে এক কিশোরের নমুনা সংগ্রহ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাস সন্দেহে এক কিশোরের (১৫) নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ৫ এপ্রিল রবিবার বিকেলে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া দক্ষিণপাড়া গ্রাম থেকে ওই কিশোরের নমুনা সংগ্রহ করা হয়। ওই কিশোর বাবা-মার সাথে রাজধানী ঢাকার আশুলিয়ায় থাকতো বলে জানা গেছে।

Shamol Bangla Ads

হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান, ঢাকার আশুলিয়ায় থাকাবস্থায় সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয় ওই কিশোর। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে চিকিৎসা না দেওয়ায় ৪ এপ্রিল শনিবার রাতে সে নিজবাড়িতে চলে আসে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায় গ্রামবাসীরা রবিবার সকালে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখে এবং স্বাস্থ্য বিভাগকে অবহিত করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগীর শরীরে করোনা ভাইরাস আছে কি না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন না মানায়… পরবর্তী সংবাদ শেরপুরে বিশেষ ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads