ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ২ এপ্রিল বুধবার উপজেলা সদর বাজারের বিভিন্ন রাস্তা ও দোকানপাটে ওই জীবাণুনাশক স্প্রে করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে স্প্রে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) সরোয়ার হোসেন, এস ই খোকন চন্দ্র সরকার, এস ই সাইদুল ইসলাম খান সহ অন্যান্য কর্মকর্তাগণ।

ওইসময় ওসি আবু বকর ছিদ্দিক বলেন করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। তাই আসুন আমরা সরকারি নির্দেশ মেনে চলি, করোনা থেকে দেশকে রক্ষা করি।
























