ads

বুধবার , ১ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা ভাইরাস সচেতনতায় সেনাবাহিনীর সতর্কতামূলক প্রচারণা

খবর টি পড়েছেন : ২১৯
শেরপুরে করোনা ভাইরাস সচেতনতায় সেনাবাহিনীর সতর্কতামূলক প্রচারণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে জনসচেতনতা বাড়াতে সেনাবাহিনীর তরফ থেকে সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। ১ এপ্রিল বুধবার সকাল থেকে জেলা শহর ও নালিতাবাড়ীতে তাদের সতর্কতামূলক প্রচারণা ছিল খুবই লক্ষ্যণীয়। ওইসময় তারা লেফটেন্যান্ট রাহাত-ই-রাব্বির নেতৃত্বে জেলা শহরের থানামোড়, খোয়ারপাড় মোড়, নতুন বাস টার্মিনাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেইসাথে সড়কে সড়কে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড মাইকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। একইভাবে নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় তাদের টহল পরিচালিত হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঘাটাইল সেনানীবাসের ১৯ পদাতিক ডিভিশনের মেজর তৌফিকুল বারী বুধবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শেরপুরে জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে সেনাবাহিনীর তরফ থেকে সতর্কতামূলক প্রচারণাসহ তৎপরতা চলছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ওই তৎপরতা চলমান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া নির্মাণ শ্রমিকের করোনা রিপোর্ট… পরবর্তী সংবাদ সংকটে ব্যক্তি উদ্যোগ; ক্ষুদ্র হতে পারে বড় দৃষ্টান্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads