ads

সোমবার , ৩০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাবান ও মাস্ক বিতরণ করলেন সাংসদ চাঁন

খবর টি পড়েছেন : ২০৭
শ্রীবরদীতে সাবান ও মাস্ক বিতরণ করলেন সাংসদ চাঁন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে সাবান, টিস্যু ও মাস্ক বিতরণ করলেন শেরপুর-৩ আসনের সাংসদ ফজলুল হক চাঁন এমপি। ৩০ মার্চ সোমবার সকালে পৌর শহরের টিএনটি রোডের নিজ বাস ভবন থেকে উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের সাধারন জনগনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের নিকট ওইসব উপকরণ হস্তান্তর করেন তিনি। ওইসময় ফজলুল হক চাঁন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জনগনকে সচেতন করার জন্য মাঠে কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে সচেতনতার কোন বিকল্প নাই। কাজেই যেকোন জায়গায় জনসমাগম থেকে সকলকে বিরত থাকতে হবে। এজন্য প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, ছালাহ উদ্দিন ছালেন, আমিরুল ইসলাম, শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম তালুকদার, সাধারন সম্পাদক বনিজ উদ্দিন, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফলো-আপ ॥ শেরপুরে খামার পাহারাদার হত্যা মামলায় ২… পরবর্তী সংবাদ করোনা প্রতিরোধে নকলা পৌর মেয়রের মাস্ক বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads