ads

সোমবার , ৩০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলো-আপ ॥ শেরপুরে খামার পাহারাদার হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৪
ফলো-আপ ॥ শেরপুরে খামার পাহারাদার হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রফিক নামে এক মৎস্য খামারের পাহারাদার হত্যার মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ মার্চ সোমবার সকালে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মামলার আসামি চাঁন মিয়ার ছেলে শাহীন মিয়াকে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মোজারবাজার এলাকা থেকে ও মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী জরিনা বেগকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত ২ জনের মধ্যে শাহীন এজাহারনামীয় ও জরিনা সন্ধিগ্ধ আসামি। তাদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আজই আদালতে সোপর্দ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, রবিবার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চায়রা বিলের (শেরপুর-নকলা সীমানা এলাকায়) এক মৎস্য খামারের পাহারাদার রফিককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। রফিক নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের দক্ষিণ মরাকান্দা এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে। ওই ঘটনায় নিহতের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জীবাণুনাশক স্প্রে করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাবান ও মাস্ক বিতরণ করলেন সাংসদ চাঁন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads