ads

সোমবার , ৩০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান

খবর টি পড়েছেন : ৪০২
শেরপুরে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হতদরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান।তিনি ৩০ মার্চ সোমবার বিকেলে শহরের মীরগঞ্জ, বারাকপাড়া ও নতুন বাস টার্মিনাল এলাকায় প্রায় আড়াই শতাধিক ইজিবাইক চালক, রিক্সাচালক ও হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী সহায়তা হিসেবে তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল-ডাল, আটা, লবন-তেল, সাবান ও মাস্ক। বিতরণকালে হুমায়ুন কবীর রুমান বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও লোকসমাগম বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষগুলো উপার্জনহীন হয়ে পড়েছেন। তাই তাদের পরিবারের জন্য এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনা যুদ্ধেও বিজয়ী হবো ইনশাআল্লাহ। তিনি সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, সুধীসমাজ এবং বিত্তবানদের প্রতি গরীব, কর্মহীন, অসহায় মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।

Shamol Bangla Ads

খদ্যসামগ্রী বিতরণকালে বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নুর-ই আলম চঞ্চল, উৎসর্গ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, জহির রায়হান, রিয়াদ, তানভীর আহমেদ পাপ্পু, বিপুল, সুমন, মিঠুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা প্রতিরোধে শেরপুরে প্রত্যন্ত অঞ্চলেও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads