ads

সোমবার , ৩০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে বৃদ্ধ চাচা খুন : গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ১৮৩
ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে বৃদ্ধ চাচা খুন : গ্রেফতার ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা আছমত আলী (৮০) খুন হওয়ার অভিযোগ উঠেছে। ৩০ মার্চ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জরাকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আছমত আলী স্থানীয় মৃত আজিজুর রহমানের ছেলে। ওই ঘটনায় নিহত আছমতের স্ত্রী ছমিরন বেগম বাদী হয়ে ভাতিজা আব্দুল করিমসহ ৪ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিকেলেই জয়নাল আবদীন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ ও নিহতের ছেলে আবু সাইদ জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে তার চাচাতো ভাই আব্দুল করিমের সাথে বাড়ির সীমানার খুঁটি নির্ধারণ নিয়ে তার পিতা আছমত আলীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার পিতা আছমত আলী বাঁধা দিতে গেলে আব্দুল করিম ও তার লোকজন তার পিতা আছমত আলীকে বেধরক মারপিট করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই আছমত আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস,সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে করোনা প্রতিরোধে ব্র্যাকের গণমুখী কর্মসূচি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads