নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ২৭ মার্চ শুক্রবার উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের রামচন্দ্রকুড়া এলাকায় একটি খাল থেকে ওইসব ফেনসিডিল উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।

জানা যায়, রামচন্দ্রকুড়া খালে বস্তাভর্তি কিছু একটি দেখে রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকাকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ওই সময় সবার উপস্থিতিতে বস্তার মুখ খোলা হলে ওই ফেনসিডিল পাওয়া যায়।























