ads

শুক্রবার , ২৭ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা ॥ জাহাঙ্গীর সভাপতি, মোশাররফ সম্পাদক

খবর টি পড়েছেন : ২২৫
নকলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা ॥ জাহাঙ্গীর সভাপতি, মোশাররফ সম্পাদক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নকলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর হোসেন আহমেদ (দৈনিক আমাদের নতুন সময়, শ্যামলবাংলা২৪ডটকম) কে সভাপতি ও মোশাররফ হোসেন সরকার বাবু (দৈনিক কালের কণ্ঠ) কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী ওই কমিটি গঠন করা হয়।

Shamol Bangla Ads

সাধারণ সভায় উপস্থিতিদের সমর্থন ও প্রস্তাবের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে উপজেলায় কর্মরত ১২ জন সাংবাদিককে সম্পাদকীয় পরিষদে ও ১৩ জনকে সদস্য করে পূর্ণাঙ্গ ওই কমিটি ঘোষণা দেওয়া হয়। এতে ২ জন সহ-সভাপতি এবং একজন করে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদকের নাম ও পদবীসহ সকল সদস্যগণের নাম ঘোষণা করেন নতুন কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সাধারণ সভার সভাপতি মিজানুর রহমান।
কমিটি ঘোষণা শেষে বিবিধ আলোচনায় সিদ্ধান্ত হয় যে, বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমলে উপজেলায় কর্মরত কিন্তু কমিটি থেকে বাদপড়া সাংবাদিকদের যথাযথ কাগজপত্রসহ আবেদনের প্রেক্ষিতে সাধারণ সভায় যাচাই-বাছাই শেষে নতুন সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভূক্ত করা হবে। তাছাড়া প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে নতুন ঘোষিত এ কমিটি থেকে কেউ স্বেচ্ছায় অব্যাহতি নিতে চাইলে তার আবেদনের প্রেক্ষিতে কমিটির সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা আতঙ্কে হাসপাতালে নেই ভিড় ॥ প্রাইভেট… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads