শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক-সাবান ও লিফলেট বিতরণ

খবর টি পড়েছেন : ১৬১
শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক-সাবান ও লিফলেট বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হাত ধোয়ার সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ বুধবার বিকেলে শহরের চাপাতলী, শেরীব্রিজ মোড়, অষ্টমীতলাসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওইসব বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাসা-বাড়িতে অবস্থান করতে আহবান জানান। সেইসাথে তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা পরিষদের ওই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।

Shamol Bangla Ads

বিতরণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান বাবুলসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন প্রায় সহস্রাধিক মানুষের মাঝে মাস্ক, হাত ধোয়ার সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মাস্ক বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান নাইম পরবর্তী সংবাদ শেরপুরে করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে মহান স্বাধীনতা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads