ঝিনাইগাতীতে মাস্ক বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান নাইম

খবর টি পড়েছেন : ১৫৩
ঝিনাইগাতীতে মাস্ক বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান নাইম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ২৪ মার্চ মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে ওইসব মাস্ক বিতরণ করা হয়। ওইসময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পরিষ্কার-পরিছন্নতা থাকা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলতে হবে। গণসচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক হবে।

Shamol Bangla Ads

মাস্ক বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী ও লাইলী বেগম, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা। এছাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ ব্যক্তিগতভাবে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনের মাঝে মাস্ক, হাত ধোওয়ার সাবান বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৌরসভার উদ্যোগে সড়কে জীবাণুনাশক স্প্রে পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক-সাবান ও লিফলেট বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads