ads

মঙ্গলবার , ২৪ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে করোনা সংক্রমণ প্রতিরোধে পিপিই মাস্ক ও স্প্রে মেশিন বিতরণ

খবর টি পড়েছেন : ১৮৯
শ্রীবরদীতে করোনা সংক্রমণ প্রতিরোধে পিপিই মাস্ক ও স্প্রে মেশিন বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জনস্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেয়া হয়েছে জনসচেতনতামূলক নানা কার্যক্রমও। এর অংশ হিসেবে ২৪ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঝে বিতরণ করা হয় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপরেইন্ট, মাস্ক ও স্প্রে মেশিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার ওইসব তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের হাতে।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে বসানো হচ্ছে উপজেলা কম্পাউন্ড ও থানা কম্পাউন্ডসহ বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য পানি, সাবান ও বেসিন। এছাড়াও লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রমও চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অবাধ জনযাতায়াত ও ভিড় ঠেকাতে পুলিশের অভিযান পরবর্তী সংবাদ শ্রীবরদীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে হাত ধোয়ার বেসিন…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads