ads

মঙ্গলবার , ২৪ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা সংক্রমণরোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ॥ বাজারসহ অবাধ জনযাতায়াতে প্রভাব

খবর টি পড়েছেন : ৫২৬
শেরপুরে করোনা সংক্রমণরোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ॥ বাজারসহ অবাধ জনযাতায়াতে প্রভাব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে সেনা মোতায়েন হয়েছে। বুধবার থেকে জেলা ও উপজেলা সদরসহ সম্ভাব্য এলাকাগুলোতে তারা টহল তৎপরতা চালাবে। অন্যদিকে জেলায় সার্বিক পরিস্থিতি নিয়ে ২৪ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে তার অফিসকক্ষে করোনাভাইরাস প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত ঘাটাইল ক্যান্টনমেন্টের ১৯ পদাতিক ডিভিশনের মেজর তৌফিকুল বারী, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে প্রশাসনের কঠোর অবস্থানের পাশাপাশি শহরে সেনাবাহিনী নামার খবরে প্রভাব পড়েছে খাদ্যসামগ্রীর বাজারসহ মানুষের অবাধ চলাফেরায়। এছাড়া জেলা কালেক্টরেট ভবন কম্পাউন্ডে দিনব্যাপী ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আর স্থানীয় বাজারগুলোতে চাল, ডাল, আটা, পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন, চিনি ও গরম মসলা এবং মাস্ক-সাবানসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য খাদ্য সামগ্রী অনেকটাই সহনীয় দরে বিক্রি হতে দেখা গেছে।
করোনা পরিস্থিতি ও সেনা মোতায়েন প্রসঙ্গে শেরপুরের দায়িত্বপ্রাপ্ত ঘাটাইল ক্যান্টনমেন্টের ১৯ পদাতিক ডিভিশনের মেজর তৌফিকুল বারী শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, করোনাভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে উদ্ভুত অবস্থায় মঙ্গলবার সকালে তার নেতৃত্বে এক ব্যাটালিয়ন সেনাসদস্য শেরপুর সরকারি কলেজমাঠে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় হয়েছে। বুধবার থেকে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি মোকাবেলায় মাঠে কাজ করবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আনার কলি মাহবুব শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সেনাবাহিনী রিপোর্ট করেছে। বুধবার থেকে তারা প্রশাসনের সাথে সমন্বয় রেখে মাঠে কাজ করবে। এজন্য ইতোমধ্যে পুলিশ সুপার, সিভিল সার্জন ও সেনাবাহিনীর একজন মেজরের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বিশেষ সভা হয়েছে। তিনি আতঙ্কিত না হয়ে সাহসিকতা ও সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্কুলশিক্ষিকা গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে অবাধ জনযাতায়াত ও ভিড় ঠেকাতে পুলিশের অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads