ads

সোমবার , ২৩ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বসানো হচ্ছে হাত ধোয়ার বেসিন

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুর শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বসানো হচ্ছে হাত ধোয়ার বেসিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্যবিভাগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে জনসচেতনতাবৃদ্ধিমূলক নানা কর্মসূচি চলছে। ওই কর্মসূচির আওতায় ২৩ মার্চ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ওইসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে জেলার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান কাকলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণস্থানে বসানো হচ্ছে হাত ধোয়ার বেসিন। প্রাথমিকভাবে ২৩ মার্চ সোমবার শহীদ বুলবুল সড়কে ৩টি বেসিন বসানোর কাজ শেষ হয়েছে। বিকেলে ওই বেসিনগুলো উদ্বোধন করেন সমিতির প্রতিষ্ঠাতা-বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় সমিতির সাধারণ সম্পাদক মানিক দত্ত, পরিচালক বিনয় সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুরে শহরের নিউমার্কেট চত্ত্বরে নিজ উদ্যোগে হাত ধোয়ার বেসিন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। ওইসময় জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন। তাছাড়া শনিবার বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। ওইসময় শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, মানবাধিকার কর্মী শামীম হোসেন, বিডিক্লিনের জেলা সমন্বয়ক আল আমিন রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যদ্রব্য বিতরণ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বেশি দামে চাল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads