ads

শনিবার , ২১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৬ ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২০৯
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৬ ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশি দামে পণ্য বিক্রি ও যথাযথভাবে পণ্যের মূল্য তালিকা না টানানোর অভিযোগে ৬ ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল, মিজানুর রহমান ও আকলিমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের নয়আনী বাজার ও স্টেডিয়াম মার্কেটের পাইকারি বাজারের ব্যবসায়ীদের ওইসব জরিমানা করেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অর্থদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পেঁয়াজ ব্যবসায়ী লেবু মিয়াকে ১০ হাজার, মন্নাফ হোসেনকে ১০ হাজার, ফরিদুল ইসলামকে ১০ হাজার ও হাছেন আলীকে ৭ হাজার টাকা ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না টানানোর অভিযোগে চাল ব্যবসায়ী হীরা মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কতিপয় অসাধু ব্যবসায়ী বাজারে চাল, ডাল ও পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ থাকলেও অধিক মুনাফার আশায় তারা পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে ৩০-৩৫ টাকা কেজি দরের পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করেন। ব্যবসায়ীদের ওই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে নয়আনী বাজার ও স্টেডিয়াম মার্কেটের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেও সূত্র জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে চাঁদা না পেয়ে মাছ ধরার খড়া গুড়িয়ে… পরবর্তী সংবাদ শেরপুরে করোনা সংক্রমণরোধে জেলা পুলিশের দেড় লাখ লিফলেট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads