ads

শনিবার , ২১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা সংক্রমণরোধে জেলা পুলিশের দেড় লাখ লিফলেট বিতরণ শুরু

খবর টি পড়েছেন : ২০২
শেরপুরে করোনা সংক্রমণরোধে জেলা পুলিশের দেড় লাখ লিফলেট বিতরণ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর : শেরপুরে করোনা সংক্রমণরোধে জেলা পুলিশের দেড় লাখ লিফলেট বিতরণ ও ব্যানার সাঁটানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর শহরের বাগরাকসাস্থ মাইসাহেবা জামে মসজিদে মুসল্লীদের হাতে লিফলেট তুলে দিয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় মসজিদ কমিটির সদস্যবৃন্দ, ইমাম, মুয়াজ্জিসসহ মুসুল্লীগন উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ উপলক্ষে মুসল্লীদের উদ্দেশ্যে পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, এখনও এ ভাইরাসের কোন ওষুধ আবিস্কার হয়নি। ভয় না পেয়ে সচেতন হতে হবে ও করেনা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। তাই সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, বাড়ীতে থাকাসহ যে সব নির্দেশনা সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে তা মেনে চললে আমরা এ রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। এ বিষয়ে মসজিদের ইমামসহ ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য, এদিন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা একযোগে জেলার ৫ উপজেলার সকল মসজিদে লিফলেট বিতরণ করেন। এছাড়া প্রতিটি মসজিদে সচেতনতামূলক ব্যানারও সাঁটান। আগামী ১ সপ্তাহের মধ্যে সকল মসজিদ ও স্থানীয় জনগণের মধ্যে ওইসব লিফলেট বিতরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে… পরবর্তী সংবাদ হোম কোয়ারেন্টাইন কী ও কিভাবে থাকতে হয়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads