ads

মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নানা আয়োজনে নকলায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

খবর টি পড়েছেন : ১৪৮
নানা আয়োজনে নকলায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা ভাইসচেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আবুল মনসুর, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপেেজলা শাখার সভাপতি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা নবীউর রহমান, যুবলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা সভা শুরুর পূর্বে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সূর্যোদয়ের সাথে নকলা থানা প্রাঙ্গণে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকল সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত ভবন/প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, সকাল ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নিজস্বভাবে সীমিত আকারে দেয়াল পত্রিকা,কবিতা আবৃত্তি,আলোচনা অনুষ্ঠান, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও মিষ্টান্ন বিতরণ, বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নকলায়… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads