ads

রবিবার , ১৫ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাইক প্রচারক শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালিত

খবর টি পড়েছেন : ১৮৪
শেরপুরে মাইক প্রচারক শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা প্রশাসন থেকে মাইক প্রচারের সময়-সীমা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করে দেওয়াসহ ৪ টি নির্দেশনা জারির কারণে মাইক প্রচারক শ্রমিকদের মাঝে হতাশা বিরাজ করছে। ১৫ মার্চ রবিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের নিউমার্কেটস্থ কার্যালয়ের ৩য় তলায় মাইক প্রচারক শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়নের আহবানে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়। ওইসময় বক্তাগণ জেলা প্রশাসনের প্রতি মাইক প্রচারক শ্রমিকদের রুটি-রুজির স্বার্থে মানবিক কারণে জারিকৃত নির্দেশনাসমূহ পূনঃবিবেচনার অনুরোধ জানান।

Shamol Bangla Ads

জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল আমিন দানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএসএফ-এর শেরপুর জেলা শাখার সভাপতি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান মুরাদ ও সাধারণ সম্পাদক জি এইচ হান্নান।

সংগঠনের  সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাফিজুর রহমান, জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান ময়না, জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, সাবেক সাংগঠনিক সম্পাদক  সোহানুর রহমান সোহাগ, সাবেক দপ্তর সম্পাদক আনিছুর রহমান বাদশা, সদস্য  সাজ্জাদ হোসেন রনি প্রমূখ

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads