ads

রবিবার , ১৫ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৯
ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ । জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২১তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার ক্রেডিট ইউনিয়নের রিসোর্চ সেন্টার শালচুড়ায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ওসি আবু বকর ছিদ্দিক, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, কালব ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর হেলালুজ্জামান। প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কর্মকর্তা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম, সাধারন সম্পাদক মোখলেছুর রহমান খান, ট্রেজারার রুকনুজ্জামান, আইন উপদেষ্টা এডভোকেট আল-আমিন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হান্নান, ক্রেডিট কমিটির আহ্বায়ক আলী হোসেন পাঠান, সুপারভাইজিং আহ্বায়ক জাফর ইকবাল প্রমুখ।

সভায় বক্তারা ২০১৯-২০ অর্থবছরের হিসাব বিবরণী, সম্ভাব্য মুলধনী, আয়, ব্যয় রাজস্ব বাজেটের উপর গুরুত্ব আরোপ করেন। ২০১৮-১৯ অর্থ বছরের ১৫% লভ্যাংশ ঘোষনা করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ১৯৯৬ সাল হতে পরিচালিত এ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে বর্তমানে সদস্য সংখ্যা ৪৫০০ জন। এর মুলধন প্রায় ২১কোটি টাকা। সভা শেষে নির্ধারিত সময়ে উপস্থিতিদের লটারীর মাধ্যমে ৪৮ জন সদস্যকে পুরষ্কৃত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে মাইক প্রচারক শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads