ads

বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৪৪৮
শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত অফিস সহকারী জাহাঙ্গীর আলম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ শাহকে লাঞ্চিত করা ও প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের পাশে গোপালখিলা সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। এতে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ শাহ ও ম্যানেজিং কমিটির সভাপতি এমএ জলিল।

Shamol Bangla Ads

বক্তারা বলেন, ওই অফিস সহকারী স্ব-ইচ্ছায় বিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি নেয়। পরে আবার অন্যায়ভাবে যোগদানের চেষ্টা করে। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি না দেয়ায় ওই অফিস সহকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিত করে ও প্রাণনাশের হুমকি দেয়।
ওই ঘটনায় অফিস সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিচারের দাবি করে থানায় ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেভেলপমেন্ট কাপ ফুটবল ॥ শেরপুরে ৬ ফুটবলার বাছাই পরবর্তী সংবাদ শেরপুরে মাস্কের দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads