ads

বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেভেলপমেন্ট কাপ ফুটবল ॥ শেরপুরে ৬ ফুটবলার বাছাই

খবর টি পড়েছেন : ১৭১
ডেভেলপমেন্ট কাপ ফুটবল ॥ শেরপুরে ৬ ফুটবলার বাছাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ‘ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট’ এর জন্য শেরপুরে অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ৬ ফুটবলার বাছাই করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে দিনব্যাপী ওই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। বাছাইকৃত ক্ষুদে ফুটবল খেলোয়াড়রা হলেন-মো. হামিদুর রহমান, হাসিবুল হাসান শান্ত, আকাশ আহমেদ, লাম মিয়া, সুজন আহমেদ ও জায়েদ বিন মারূফ। এছাড়া আরো চারজনকে স্ট্যাণ্ডবাই রাখা হয়েছে। তারা হলো-শাকিল আহমেদ, রাহাত ইসলাম, রাহুল মিয়া ও নূরনবী।

Shamol Bangla Ads

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সাহা জানান, জেলার ৫ উপজেলা থেকে আগত অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ৩৮ জন ক্ষুদে ফুটবলারের মধ্য হতে ৬ জন ফুটবলারকে বাছাই করা হয়। বাছাইকৃত এসব খেলোয়াড়দের পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় দল গঠনের জন্য চুড়ান্ত বাছাইয়ে প্রেরণ করা হবে। ফুটবল কোচ সাধন বসাকের নেতৃত্বে এ বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন কোচ মো. জিন্নত আলী, মো. মজিবুর রহমান ও সৈয়দ বদরুল হক রেজভী। বাছাইয়ের জন্য আয়োজিত ফুটবল ম্যাচ পরিচালনা করেন রেফারী গোলাম শাহরিয়ার রবিন। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন প্রধান অতিথি হিসেবে ওই ফুটবলার বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিডিআইটিজোনের ফ্রি র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ পরবর্তী সংবাদ শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads