ads

বুধবার , ১১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪৬
শ্রীবরদীতে ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সুদক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে শেরপুরের শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০১৯-২০২০ এর আওতায় ও জেলা ক্রীড়া অফিসের পরিচালনায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষে ১১ মার্চ বুধবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার রানীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

Shamol Bangla Ads

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন। পরে ক্রিকেট প্রশিক্ষণার্থী ও অতিথিবৃন্দদের মধ্যে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন… পরবর্তী সংবাদ নকলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads