ads

বুধবার , ১১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা

খবর টি পড়েছেন : ১৪৭
নকলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স হলরুমে ওই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মো. মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত এডভোকেসি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মো. মজিবর রহমান সাংবাদিকদের জানান, এ উপজেলায় আগমী ১৮মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী ২৯ হাজার ৪শ ৮৬জন শিশুকে ৩শ২৪টি ক্যাম্পের মাধ্যমে এ টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, হাম এবং রুবেলা ভাইরাস জনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। এ দুটি রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসা অন্যদের মধ্যে অতি দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যে কোন বয়সের মানুষের হাম-রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই হাম-রুবেলার প্রকোপ, জটিলতা, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতা অন্যতম। তাই উল্লেখিত বয়সের সকল শিশুকে এ টিকা দেওয়াটা বাধ্যতামূলক।
সভায় অন্যান্যদের মাঝে কমপ্লেক্সের চিকিৎসকগণ, সেবিকা, স্বাস্থ্য সংশ্লিষ্ঠ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় মাস্কের দাম বেশি নেওয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads