ads

মঙ্গলবার , ১০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাচ্ছন্দ্যের পজিশনে খেলতে চান সৌম্য

খবর টি পড়েছেন : ৩২২
স্বাচ্ছন্দ্যের পজিশনে খেলতে চান সৌম্য
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্রীড়া ডেস্ক : সৌম্য সরকার, ব্যাটিং ভড়সার আরেক নাম। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ৫ বছর হল। দলের প্রয়োজনে খেলেছেন একাধিক পজিশনে। কখনো সফল হয়েছেন, কখনো আবার ব্যর্থ।

Shamol Bangla Ads

আবার কখনো নিজের স্বাচ্ছন্দ্যের পজিশনে এসেছে সুযোগ। সেখানেও পারফরম্যান্স উঠা-নামা করেছে। কিন্তু কখনোই নির্দিষ্ট জায়গায় পাকাপাকি সুযোগ মেলেনি সৌম্য সরকারের। বার বার পরিকল্পনা পাল্টানোয় পাল্টাতে হয়েছে তার পজিশন। পাল্টাতে হয়েছে খেলার ধরণ। সিনিয়রদের ছেড়ে দিতে হয়েছে প্রিয় জায়গা। নতুন পজিশনেও পারেননি থিতু হতে।

পরিসংখ্যান বলছে টপ অর্ডারেই সৌম্য সবথেকে সফল। সৌম্যও বিশ্বাস করেন টপ অর্ডার তার স্বাচ্ছেন্দ্যের জায়গা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩২ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলে সৌম্য নিজের পজিশনে ফেরার দাবি জানিয়ে রাখলেন।

Shamol Bangla Ads

পাকিস্তানের বিপক্ষে ২ টি-টোয়েন্টিতে খেলেছিলেন ৭ নম্বরে। সেখানে নিজেকে মেলে ধরার সুযোগ হয়নি। এর আগেও একাধিকবার খেলেছেন ওই পজিশনে। হাসেনি তার ব্যাট। কিন্তু টপ অর্ডারে সৌম্য ঝলমলে, দেদীপ্যমান। মুখে সরাসরি বলতে পারেননি। তবে বুঝিয়ে দিয়েছেন, টপ অর্ডারে ব্যাটিং করলে দিতে পারবেন নিজের সর্বোচ্চটা।

ম্যাচসেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অনেক দিন পর তিনে নেমেছি। পরিকল্পনায় ছিল যেন জায়গাটা ধরতে পারি। সব সময় তো উপরেই খেলেছি। চেষ্টা করেছি নিজের জায়গা ধরার জন্য। ’
আরেক প্রশ্নের জবাবে বলেছেন, ‘উপরে যখন খেলি একটু হলেও তো নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য কাজ করে যেহেতু ছোট থেকে ওখানে খেলছি। পরিকল্পনা থাকে কিভাবে নতুন বলে খেলা যায়, কিভাবে সময় নিয়ে খেলা যায়। আর সাতে যখন ব্যাট করি বড় ভাইয়ের কাছ থেকে বেশিরভাগ সময় জিজ্ঞেস করা হয়, আপনারা কিভাবে খেলেন। বুঝে নিই আমার কি করা উচিত। গিয়েই কি মারব, কি ভূমিকা থাকবে ইত্যাদি।’ টপ অর্ডারে এখন অনেক প্রতিযোগীতা। তামিম, লিটন, সৌম্যর সঙ্গে আছেন নাঈম শেখও। প্রত্যেকেই আছেন রানের ভেতরে। প্রত্যেকেরই ব্যাট হাসছে। খেলোয়াড়দের এ প্রতিযোগিতা উপভোগ করছেন সৌম্য। ‘ব্যাটসম্যানরা রান করলে তো দলের জন্য ভালো। সবার মধ্যে প্রতিদ্বন্দ্বীতা বাড়ে। বড় জিনিস হচ্ছে দলের ভালো। যে রান করবে সেটা দলের জন্য ভালো। নাঈম ভালো করছে। আমি অনেক দিন পর ওপরে এসে ভালো করেছি। যে ভালো করবে সে খেলবে। ’

সবশেষে আবার একটা প্রশ্নই উঠে। কোথায় ব্যাট করতে চান সৌম্য? মুখ ফুটে বলতে পারেন না বাঁহাতি ব্যাটসসম্যান, ‘দলের প্রয়োজনে যেখানে সুযোগ পাবো সেখানেই খেলবো। চেষ্টা করেছি যেখানে সব সময় খেলেছি নিজেকে সেখানে প্রমাণ করার।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ টি-২০ সিরিজও বড় জয়ে শুরু পরবর্তী সংবাদ করোনা আতঙ্ক ॥ ভারতীয়দের সাথে হাত মেলাবেন না…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads