ads

মঙ্গলবার , ১০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা আতঙ্ক ॥ ভারতীয়দের সাথে হাত মেলাবেন না ডু প্লেসিসরা

খবর টি পড়েছেন : ১৪৩
করোনা আতঙ্ক ॥ ভারতীয়দের সাথে হাত মেলাবেন না ডু প্লেসিসরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে ভারতেও। এখন পর্যন্ত ৪৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে সেখানে। এরই মধ্যে ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

Shamol Bangla Ads

এই সফরটা অবশ্য অত বড় নয়। ৩ টি ওয়ানডে ম্যাচ খেলেই দেশে ফেরত যাবে প্রোটিয়ারা। তবে করোনা ঝুঁকিতে এই সময়টায় ভীষণ সতর্ক থাকবে প্রোটিয়ারা। এমনকি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর (করমর্দন) সিদ্ধান্ত নিতে পারে সফরকারিরা। সম্প্রতি ভারতে পৌঁছে তেমনই ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ মার্ক বাউচার। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ছাড়ার আগে দলের প্রত্যেকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞরা। এই কড়া নির্দেশিকা মানতে হবে।’

উল্লেখ্য, ১২ মার্চ ধর্মশালায় থেকে শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজটি। এ সিরিজে সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের উপমহাদেশে খেলার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন বাউচার।

Shamol Bangla Ads

প্রোটিয়া কোচ বলেন, ‘ভারতে খেলতে এলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দরকার হয়। ফাফ দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে ম্যাচে সব সময়ে সেরাটাই দিয়েছে। ভারতীয় পরিবেশ সম্পর্কে ওর ধারণা ভালোই। আইপিএল আর অনেক আন্তর্জাতিক ম্যাচ ও খেলেছে এখানে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাচ্ছন্দ্যের পজিশনে খেলতে চান সৌম্য পরবর্তী সংবাদ করোনা আতঙ্ক: বন্ধ হবে না আইপিএল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads