ads

মঙ্গলবার , ১০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যৌতুক মামলায় যুবকের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২০১
শেরপুরে যৌতুক মামলায় যুবকের কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যৌতুকের দাবিতে মনোয়ারা বেগম (৩০) নামে এক গৃহবধূকে মারপিটের মামলায় স্বামী ফরহাদ হোসেনকে (৩১) ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা একমাত্র আসামীর অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডিত ফরহাদ ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ সকালে একই উপজেলার মালিঝিকান্দা গ্রামের মৃত মমতাজ আলীর মেয়ে মনোয়ারা বেগমের নিকট ১ লক্ষ টাকা যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে তাকে মারপিট করে তাড়িয়ে দেয় পাষণ্ড স্বামী ফরহাদ হোসেন। পরে ওই ঘটনায় একই বছরের ১২ এপ্রিল শেরপুরের আমলী আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় স্বামী ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করেন মনোয়ারা। ওই মামলায় ফরহাদ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন নিলেও পরবর্তীতে পলাতক হয়। বিচারিক পর্যায়ে বাদীসহ ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং সোমবার আদালতে যুক্তিতর্ক শুনানী শেষে মঙ্গলবার ফরহাদ হোসেনকে দোষী সাব্যস্ত করে ওই সাজা দেওয়া হয়। সেইসাথে তার বিরুদ্ধে সাজা পরোয়ানার আদেশ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads