ads

মঙ্গলবার , ১০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৬
শেরপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা প্রশাসন ও বিসিকের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন আয়োজনে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব-সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের প্রশিক্ষণ কেন্দ্র তুলসীমালায় অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, শেরপুর শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রকাশ দত্ত, বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের ব্যবস্থাপক তামান্না মহল, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা রাশেদা পারভীন, কামরুল ইসলাম প্রমুখ। সেমিনারে শেরপুরে অনুষ্ঠিত এসএমই আঞ্চলিক পণ্য মেলায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক শিল্পোদ্যোক্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সেমিনারে বক্তারা বলেন, শেরপুরে এসএমই শিল্পের বিকাশ ও উন্নয়ন করা হলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তরুণদের বেকারত্ব দূর হবে। তাই এ শিল্পে স্বল্পসুদে ঋণ প্রদানসহ সরকারি সহযোগিতা বাড়ানোর জন্য আহবান জানান বক্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের ২ কর্ণধারের… পরবর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার সমাপনী ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads