ads

সোমবার , ৯ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবীণ শিক্ষক-সমাজসেবক মোকছেদ আলীর দাফন সম্পন্ন

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে প্রবীণ শিক্ষক-সমাজসেবক মোকছেদ আলীর দাফন সম্পন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি, পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা, প্রবীণ শিক্ষক, সমাজসেবক আলহাজ্ব মোঃ মোকছেদ আলী মাস্টার (৯০) এর দাফন সম্পন্ন হয়েছে। ৯ মার্চ সোমবার বেলা আড়াইটায় নিজ এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নামাজে জানাজায় মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব ছাদেক আলী মাস্টার, জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, আখের মামুদের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজকুরুনী, সাধারণ সম্পাদক মরহুমের পুত্র ডাঃ শরাফত আলী প্রমুখ।

Shamol Bangla Ads

এদিকে প্রবীণ শিক্ষক ও সমাজসেবক মোকছেদ আলী মাস্টারের মৃত্যুতে অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, সাবেক সভাপতি ডাঃ আব্দুস সালাম প্রমুখ।
উল্লেখ্য, মোকছেদ আলী মাস্টার ৮ মার্চ রবিবার সন্ধ্যায় বাধর্ক্যজনিত কারণে শহরের মোবারকপুরস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোকছেদ আলী মাস্টার ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের আদর্শের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সে হিসেবে তিনি নিজ এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচিত। পেশাগত জীবনে তিনি মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি অবসর গ্রহণের পর একই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এলাকার অন্যান্য শিক্ষা-ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। সেইসূত্রে তিনি পেশাগত ও রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ পরবর্তী সংবাদ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন শেরপুর সদর উপজেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads