ads

রবিবার , ৮ মার্চ ২০২০ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০২০ ৮:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে। ৮ মার্চ রবিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন। আল আমিন নকলা উপজেলার বিবিরচর নয়াবাড়ী গ্রামের কলিমউদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৮ মার্চ দুপুরে ৭ বছরের শিশু বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে নকলা উপজেলার বিবিরচর নয়াবাড়ী এলাকায় আল আমিন তাকে একটি জঙ্গলে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে আত্মীয়-স্বজন শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। ওই ঘটনায় শিশুটির বাবা আল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নকলা থানায় মামলা করেন। মামলার তদন্তশেষে ২০১০ সালের ১৫ মে নকলা থানার তৎকালীন এসআই সুরুজ্জামান আসামি আল আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ শেষে ট্রাইব্যুনালের বিচারক রবিবার আল আমিনকে দোষী সাব্যস্ত করে ওই সাজা প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী শিশু ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও আসামি পক্ষে ছিলেন এডভোকেট আবুল মানসুর স্বপন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads