ads

রবিবার , ৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৪৭
শেরপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার দুপুরে জেলা জজ আদালত অঙ্গনে আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। ওইসময় তিনি নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট জাহিদুল হক আধার। অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়।

Shamol Bangla Ads

এছাড়া ২০১৮ সালে বারের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্য বিচারকগণ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকগণসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শেরপুরের গানের পাখি খ্যাত রিয়া ও লালন হাসানসহ স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী সভাপতি ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি পদে এডভোকেট হরিদাস সাহা ও এডভোকেট মজিবর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট রেদওয়ানুল হক আবীর ও এডভোকেট নুরুল ইসলাম তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ ইসমাইল হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট আমিনুল ইসলাম মমিন, অডিটর পদে এডভোকেট হারুন-অর-রশিদ মোল্লা, নির্বাহী সদস্য পদে এডভোকেট তাজুমুল ইসলাম তাজুল, এডভোকেট জান্নাতুল ফেরদাউস শিবলী, এডভোকেট হাসনাঈন ফাহিম ও এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads