জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে ৮ মার্চ রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ভিজিডি কার্ডধারী মহিলা, ল্যাকটেটিং ভাতাভোগী মহিলা, মাতৃত্ব ভাতাভোগী মহিলা ও প্রশিক্ষণার্থী মহিলাগণ অংশ নেয়।























