জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপে¬ক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন, সদস্য শরফরাজ খান, হুমায়ুন কবীর বর্ষা, গণপদ্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাসেল, চন্দ্রকোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল আজীম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু।
ওইসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।























