ads

বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাকের পার্টির চেয়ারম্যানের দরবারে আত্মীয় মুরিদের রহস্যজনক মৃত্যু

খবর টি পড়েছেন : ২৪৯
শেরপুরে জাকের পার্টির চেয়ারম্যানের দরবারে আত্মীয় মুরিদের রহস্যজনক মৃত্যু
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ফরিদপুরী আটরশি পীরের গ্রামের বাড়ি সদর উপজেলার পাকুড়িয়া এলাকায় জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের নতুন দরবার শরীফে আমানউল্লাহ (৬৫) নামে তারই এক আত্মীয় মুরিদের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৪ মার্চ বুধবার রাতে ওই ঘটনা ঘটে। ওইসময় মোস্তফা আমির ফয়সাল দরবারে থাকা নিজ বাসভবনেই ছিলেন। নিহত আমান সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং মোস্তফা আমির ফয়সালের মামাত ভাইয়ের ছেলে। দরবারের লোকজন ‘হার্ট এ্যাটাকে’ আমানুল্লাহর মৃত্যু হয়েছে বলে দাবি করলেও তার স্বজনরা ঘটনাটিকে ‘হত্যা’ বলে অভিযোগ তুলেছেন। আর এ নিয়ে তুমুল মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বুধবার রাতেই ওবায়দুল্লাহ নামে পীরের এক আত্মীয় ও চুন্নু নামে এক মুরিদকে আটক করে পুলিশে দেয় মৃতের স্বজনরা। বৃহস্পতিবার বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে আমানুল্লাহর ময়নাতদন্ত সম্পন্ন হয়। অন্যদিকে সন্ধ্যায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। ঘটনাটি নিয়ে এলাকার ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, কিছুদিন আগে সদর উপজেলার বারঘরিয়া গ্রামে মোস্তফা আমির ফয়সালের নানীর কবর মুরিদরা পাঁকা ও রঙ করতে গেলে ওই কবরের খাদেম আমান তা করতে দেয়নি। এ নিয়ে তখন দু’পক্ষের মধ্যে অনেক তর্ক-বিতর্ক হয়। ৪/৫দিন আগে ফয়সাল পাকুড়িয়া নতুন দরবার শরীফে আসলে মঙ্গলবার সন্ধ্যায় আমানুল্লাহ তার সাথে দেখা করতে দরবার শরীফে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আমানুল্লাহ দরবার শরীফে আসলে আমিনুল ইসলামসহ কয়েকজন নানীর কবরের কাজ না করতে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওইসময় আমানকে কিছুটা অসুস্থ মনে হলে তাকে পাশে থাকা চেয়ারে বসতে দেওয়া হয়। আমানের অবস্থা খারাপ হতে থাকলে এক পর্যায়ে দরবার শরীফে থাকা এ্যাম্বুলেন্সে করে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর একই এ্যাম্বুলেন্সে আমানউল্লাহর লাশ নিয়ে যাওয়া হয় পাকুড়িয়া দরবার শরীফে। পরে মোস্তফা আমির ফয়সাল মৃতের পরিবারের সাথে কথা বলেন এবং আমানউল্লার লাশ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর আমানউল্লাহর স্বজনরা ওই মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। আমানের ভাই আছানউল্লাহ, রহুল আমিন ও মেয়ের জামাই সোহেল মিয়ার অভিযোগ, তাকে ডেকে নিয়ে আঘাত ও গলা টিপে হত্যা করা হয়েছে। আর ওই ঘটনার সাথে জড়িত পীরের মুরিদ আমিনুল ইসলামসহ কয়েকজন। ওই অবস্থায় বুধবার রাত ৯টায় এলাকায় জানাজা শেষে দাফনের কথা থাকলেও তা বন্ধ করে দেওয়া হয় এবং জানাজায় অংশ নিতে যাওয়া পীরের এক আত্মীয় ও এক মুরিদকে ধরে পুলিশে দেয় আমান উল্লাহর স্বজনরা। আর রাত সাড়ে ৯টার দিকে শেরপুর সদর থানার পুলিশ আমানের লাশ থানায় নিয়ে যায়। পরে ঘটনস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
থানা হেফাজতে থাকা ওবায়দুল্লাহ ও চুন্নু বলেন, ওই বিষয়ে তারা কিছুই জানেন না। ধর্মীয় কাজ করার জন্য পাকুরিয়ার আবির্ভাব মঞ্জিলে গিয়েছিলেন তারা। এছাড়া দরবার শরীফে আমির ফয়সালের সাথে অবস্থানরত জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার জানান, হত্যা তো দূরের কথা, মারামারির মত কোন ঘটনাও শুনিনি। প্রত্যক্ষদর্শীর সূত্র উদ্বৃত করে আমানুল্লাহর মৃত্যুকে তিনি স্বাভাবিক বলে দাবি করেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে উচ্চ পর্যায়ের বোর্ড গঠনের মাধ্যমে জেলা সদর হাসপাতাল মর্গে আমানউল্লাহর ময়নাতদন্ত হলেও সন্ধ্যার পরও মতামত জানা যায়নি। তবে আমানউল্লাহকে পরীক্ষা করা একই হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর কারণ হিসেবে লিখে দেন ‘হার্ট ফেইল’। তার মতে, মৃত্যুর আগে তিনি হয়তো বেশী উত্তেজিত ছিলেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় জিডি মূলে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads