ads

শনিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

খবর টি পড়েছেন : ২৭৪
শেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ২৯ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরের গৃর্দানারায়ণপুর এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের মূল রাস্তায় ঢুকতেই পুলিশী বাধার মুখে পড়ে। পরে সেখানেই মিছিল ও সমাবেশ সংক্ষিপ্ত করা হয়।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন ও এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত ও আবু রায়হান রুপন, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুন্সী মোঃ মহসীন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট ॥ শেরপুরে সরকারি ভিক্টোরিয়া…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads