ads

শনিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৫
নকলায় শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ‘নকলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ এর ৬টি পদের মধ্যে ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারার এ ৪টি পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর দু’টি নির্বাহী সদস্য পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ নজরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১০৬ ভোট, তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আবু রায়হান ছাতা প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট; সহ-সভাপতি পদে মো. শাহজাহান আলম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট, তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী সোহাগ মিয়া মাছ প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট; সাধারণ সম্পাদক পদে মো. আজহারুল ইসলাম খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮১ ভোট, তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. রুকন উদ্দিন চাাঁকা প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট; ট্রেজারার পদে সেলিম মিয়া তালাচাবি প্রতীকে পেয়েছেন ৮২ ভোট, তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ফজলুল হক আম প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুই নির্বাহী সদস্যরা হলেন- মো. সোহেলুর রহমান (প্রতীক টেলিভিশন) ও শাখাওয়াত হোসেন (প্রতীক গরুর গাড়ী)।
নকলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় অফিসার মো. বাহা উদ্দিন জানান, এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৪৫ জন, এর মধ্যে ভোট পড়েছে ১৪০টি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালো শেরপুরের মেধাবী শিক্ষার্থী… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads